Jamia Islamia Obaidia Nanupur

জামিয়া সম্পর্কে

জামিয়ার প্রথম শায়খুল হাদীস

শাইখুল হাদিসবৃন্দ

জামিয়ার প্রথম শায়খুল হাদীস

জামিয়াতে সর্ব প্রথম দাওরায়ে হাদীস আরম্ভ হয় ১৩৯৩ হিজরীতে। তখন প্রথম শায়খুল হাদীস ছিলেন হযরত আল্লামা মাও. মাসউদুল হক (রহ.)। তাঁর জন্মস্থান চট্টগ্রামস্থ পটিয়া থানাতে। তিনি প্রাথমিক লেখাপড়া জিরী মাদ্রাসা, পটিয়া এবং হাটহাজারী মাদরাসাতে করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য দারুল উলূম দেওবন্দে যান। সেখানে দাওরায়ে হাদীস শেষ করেন। তারপর (মানতিক) দর্শনশাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জনের জন্য তৎকালীন প্রসিদ্ধ আধ্যাত্মিক সেরা কেন্দ্র আজমিরে, মঈনুদ্দীন আজমীরী (রহ.) এর খেদমতে গমন করেন এবং সেখানে কয়েক বছর লেখাপড়া করে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটান। তারপর দেশে ফিরে তিনি যুগ যুগ ধরে বিভিন্ন মাদ্রাসা ও জামিয়ায় হাদীস, তাফসীর, ফেক্বাহসহ অন্যান্য ধর্মীয় বিষয়ে কৃতিত্বের সাথে তা'লীমী খেদমাত আঞ্জাম দেন। তাঁর খেদমত করা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জামিয়া মাজহারুল উলূম চট্টগ্রাম, জামিয়া ইসলামিয়া চারিয়া, কৈগ্রাম জামিয়া ইসলামিয়া এবং জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

অন্যান্য জামিয়া ব্যতীত নিছক অত্র জামিয়াতে সুদীর্ঘ ১৩ বৎসর বুখারী শরীফের দরস প্রদান করেন। তিনি হযরত হোসাইন আহমদ মাদানী (রহ.) এর খলীফা ছিলেন। তিনি শুধু হাদীস শাস্ত্রে নয় বরং যে কোন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। যে কোন প্রশ্নের তড়িৎ জবাব দেওয়ার ব্যাপারে তার নজীর তিনি নিজেই। তিনি এই জামিয়ার শায়খুল হাদীস থাকা অবস্থায় ৭ মাস যাবত রোগে আক্রান্ত হয়ে ১৯৮৫ ইং ২৪ আগস্ট এ নশ্বর দুনিয়া ত্যাগ করেন।