Jamia Islamia Obaidia Nanupur
← সকল বিভাগ

আরবী ভাষা প্রশিক্ষণ বিভাগ

আমাদের অত্র জামিয়ার ছাত্রদের আরবী ভাষায় দক্ষ করে গড়ে তোলা ও শিক্ষাগত মান উন্নয়নের লক্ষ্যে 'শু'বায়ে লোগাতে আরবিয়্যাহ' নামক একটি বিশেষ বিভাগ চালু আছে। যা প্রতি ছাত্রকে আরবী ভাষায় সু-দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে এবং প্রতিটা ছাত্রের মধ্যে আরবী ভাষা শিক্ষার এক অদম্য স্পৃহা জাগিয়ে তুলছে। প্রত্যেকের হৃদয়ের গহীনে বুনে দিচ্ছে আরবীর প্রতি গভীর অনুরাগ। সর্বোপরি অত্র বিভাগ জামিয়ার প্রত্যেক ছাত্রকে আরবীতে মেধা বিকাশের সুযোগ করে দিচ্ছে, যা প্রত্যেক ছাত্রের ঐকান্তিক কামনা।

অত্র বিভাগের নিয়ম-কানুন:

১. যে কোন জামাতের যে কেউ ভর্তি হতে পারবে।

২. সপ্তাহে একাধিক ক্লাস হবে।

৩. উক্ত ক্লাসে এই বিভাগের প্রত্যেক ছাত্রকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে।

৪. সু-দক্ষ ও বিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করা হবে।

৫. নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পাঠ পরিপূর্ণরূপে আয়ত্ব করতে হবে।

আরবী ভাষা প্রশিক্ষণ বিভাগের বৈশিষ্ট্যাবলি:

১. বিশুদ্ধভাবে আরবী ইবারত পাঠ করার দক্ষতা অর্জন।

২. আরবী ভাষায় লিখিত গ্রন্থাদি পাঠ করে এর মর্ম উপলব্ধি করার দক্ষতা অর্জন।

৩. পবিত্র কুরআন ও হাদীসের অসাধারণ ভাষাগত নৈপুণ্যের সাথে পরিচিতি লাভ।

৪. বিষয়ভিত্তিক আরবী প্রবন্ধ নিবন্ধ রচনা শিক্ষা।

৫. বিশুদ্ধ উচ্চারণে ও বাচন ভঙ্গিতে কথোপকথনে দক্ষতা অর্জন।

৬. আরবী বক্তৃতা ও প্রবন্ধ উপস্থাপনে পারদর্শীতা অর্জন।

৭. ছাত্রদের দক্ষতা যাচায়ে মাসিক সেমিনারের আয়োজন এবং উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ।