Jamia Islamia Obaidia Nanupur
দান করুন

জামিয়ায় ভর্তি

ভর্তি তথ্য

নতুন ও পুরাতন ছাত্র ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন

ভর্তি প্রক্রিয়া

১. অ্যাকাউন্ট ও ভর্তি ফর্ম

অনলাইন জামিয়ায় মোবাইল নম্বর (ইমেইল ঐচ্ছিক) দিয়ে অ্যাকাউন্ট খুলুন। ছবি, NID/জন্মনিবন্ধন, পিতা-মাতা, ঠিকানা, আগের পড়াশোনা — ভর্তি ফর্মের সব তথ্য দিন ও সংবিধান পড়ে সম্মতি দিন।

২. আবেদন ফি ও পরীক্ষার তারিখ

আবেদন ফি অনলাইনে দিন, অথবা ফর্ম প্রিন্ট করে মাদরাসার অফিসে নগদ দিন। ফি দিলেই পরীক্ষার তারিখ, সিরিয়াল ও আনুমানিক সময় পাবেন; প্রবেশপত্র প্রিন্ট করুন।

৩. ভর্তি পরীক্ষা ও ফলাফল

নির্ধারিত দিনে পরীক্ষা দিন। ফলাফল অনলাইনে আপনার অ্যাকাউন্টে প্রকাশিত হবে; উত্তীর্ণ হলে একটি ভর্তি কোটা নম্বর পাবেন।

৪. ভর্তি নিশ্চিতকরণ (৩০ দিনের মধ্যে)

অনলাইনে ভর্তি ফি দিলেই ভর্তি নিশ্চিত হয় ও ছাত্র আইডি পাবেন; অথবা কোটা ফর্ম নিয়ে অফিসে নগদ দিন। সময়মতো না করলে কোটা বাতিল হয়।

৫. রুমে সিট

আবাসিক ছাত্র জামাতের নির্ধারিত রুমে স্বয়ংক্রিয়ভাবে সিট পায়; না হলে অনলাইনে খালি রুমের জন্য আবেদন করা যায়।

৬. খাবার ও অন্যান্য

এরপর খাবার, কিতাব, ফি — সব কিছু পুরনো ছাত্রদের মতো অনলাইন জামিয়া থেকেই দেখা ও করা যায়।

ভর্তির যোগ্যতা

নূরানী ও মক্তব বিভাগবয়স: ৫-৮ বছর
কিতাব বিভাগবয়স: ৮-১৫ বছর, নূরানী বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
হিফজুল কুরআন বিভাগবয়স: ৭-১২ বছর, নূরানী বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
উচ্চতর বিভাগসমূহকিতাব বিভাগ থেকে উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা

প্রয়োজনীয় কাগজপত্র

  • জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি
  • পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র/সার্টিফিকেট (যদি থাকে)
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • পূর্ণাঙ্গ ঠিকানা ও যোগাযোগের নম্বর
প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: ০১৮১৬-৫৩৫৮০০ (শিক্ষা কার্যালয়)

অনলাইনে ভর্তি

নতুন ছাত্র

অ্যাকাউন্ট খুলে ভর্তি ফর্ম পূরণ করুন, আবেদন ফি দিন ও পরীক্ষার তারিখ নিন।

নতুন ছাত্র — অ্যাকাউন্ট খুলুন

আগে অ্যাকাউন্ট খুলেছেন / পুরনো ছাত্র

আবেদনের অবস্থা, প্রবেশপত্র, ফলাফল ও ভর্তি নিশ্চিতকরণ — অথবা পুরনো ছাত্রের নবায়ন — অনলাইন জামিয়া থেকে।

অনলাইন জামিয়ায় লগইন

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন