Jamia Islamia Obaidia Nanupur
← সকল বিভাগ

সুন্দর হস্তলিপি বিভাগ

দ্বীনি দাওয়াত ব্যাপকভাবে প্রচারের অন্যতম মাধ্যম হল লেখালেখি। কম্পিউটার ও প্রযুক্তির এ যুগেও হস্তলিপিকে উপেক্ষা করার সুযোগ নেই। অনেক প্রয়োজনীয় বিষয় হাতে লিখে সমাধা করতে হয়। সুন্দর হাতের লিখা ব্যক্তিত্ব বিকাশের অসাধারণ ক্ষেত্র। তাই জামিয়ার ছাত্রদের হস্তলিপি সুন্দর করার জন্য সতন্ত্র একটি বিভাগ চালু করা হয়েছে। যেখানে ছাত্রদেরকে হাতে কলমে বাংলা, উর্দু ও আরবী সুন্দর হস্তলিপি যথাযথ গুরুত্বের সাথে শিক্ষা দেয়া হয়। সাথে সাথে প্রত্যেক ভাষার রসমে খত্ব ও ইমলার নীতিমালা বিষয়ক প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।