Jamia Islamia Obaidia Nanupur
দান করুন
← সকল বিভাগ

দরসে নেজামী বা কিতাব বিভাগ

এটা জামিয়ার পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা সমৃদ্ধ প্রধান বিভাগ। এ বিভাগে মক্তব বা হিফয শিক্ষা সমাপনকারী ছাত্রদেরকে ইসলামী শিক্ষাক্রমের ক্লাস পদ্ধতিতে মাত্র ১২ বৎসরে কুরআন, হাদীস, ফিক্বাহসহ পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি একজন আলিমের জন্য বিশ্বব্যাপী দ্বীনী খেদমত আঞ্জাম দেওয়াটা সহজ হওয়ার লক্ষ্যে আরবী, উর্দু, ফার্সী, বাংলা ও ইংরেজী ভাষা ও সাহিত্যের শিক্ষা দেওয়া হয় এবং অংক, ভুগোল, বিজ্ঞান ইত্যাদির প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। যাতে করে এ বিভাগের পড়ুয়া ব্যক্তি একজন হক্কানী রব্বানী বুৎপত্তিপূর্ণ বিশ্ববরেণ্য আলিমের সনদ লাভ করে বের হতে পারে।

শিক্ষার স্তর — মোট ১৫ বছর

নূরানী কে.জি ৩ বছর, তারপর দরসে নেজামীর চার স্তর (ছাত্র সংবিধান, ৮ নং ধারা)।

প্রাথমিক

ইবতেদাইয়্যাহ

ইয়াযদাহুম থেকে হাস্তুম

৪ বছর

মাধ্যমিক

মুতাওয়াসসিতাহ

হাফতুম থেকে পঞ্জুম

৩ বছর

উচ্চ মাধ্যমিক

সানভিয়্যাহ

চাহারুম থেকে দুওম

৩ বছর

স্নাতক ও স্নাতকোত্তর

আলিয়া

উলা থেকে দাওরায়ে হাদীস

২ বছর

ইবতেদাইয়্যাহ (প্রাথমিক)

মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক)

সানভিয়্যাহ (উচ্চ মাধ্যমিক)

আলিয়া (স্নাতক ও স্নাতকোত্তর)

মুতাফাররিকা (শর্ট কোর্স) — ৩ বছরে

হাফেজে কুরআন অথবা ১৫ বছরের বেশি বয়সীদের জন্য; ইয়াযদাহুম থেকে পঞ্জুমের সব কিতাব তিন বছরে।

  • ১ম বর্ষ: ইয়াযদাহুম, দাহুম ও নাহুমের সব কিতাব
  • ২য় বর্ষ: হাস্তুম ও হাফতুমের সব কিতাব
  • ৩য় বর্ষ: শশুম ও পঞ্জুমের সব কিতাব

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন