Jamia Islamia Obaidia Nanupur
দান করুন
← সকল বিভাগ

হিফজুল কুরআন বিভাগ

হিফজুল কুরআনের গুরুত্ব ও মান সকলের নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট। একজন বিজ্ঞ আলেমের জন্য হিফজুল কুরআনের গুরুত্ব অপরিসীম। বিধায় সেই খেদমতকে উত্তরোত্তর আরো উন্নিত ও ব্যাপক করার লক্ষ্যে এই জামিয়া প্রায় ৭০ বছর ধরে হিফজ বিভাগের কাজ আঞ্জাম দিয়ে আসছে। বাংলার শহর-উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার ছাত্র এই হিফজ বিভাগ থেকে অধ্যয়ন করে বিশ্বের বিভিন্ন দেশে তাহফীজে কোরআনের খিদমাতে নিয়োজিত আছে।

উক্ত বিভাগের বৈশিষ্ট্য ও নিয়ম-নীতি

১. সুদক্ষ হাফেযের মাধ্যমে পরিচালিত।

২. টাকা দিয়ে অথবা ফ্রী উভয়টির ব্যবস্থা আছে। তবে পড়ার মান সমান।

৩. নাযেরা সহীহ-শুদ্ধভাবে পড়ার পর হেফয করার সুযোগ দেওয়া হয়।

৪. নাযেরা সহীহ-শুদ্ধ করার বিশেষ সুব্যবস্থা।

৫. সবক শুনানোর সময় দুই বা তার চেয়ে বেশি ভুল পড়লে সামনের দিকে তারাক্কি দেওয়া হয় না।

৬. প্রতিদিন ফজরের পর সবকের পারা বাধ্যতামূলক শুনাতে হবে।

৭. প্রতিদিন যোহরের পর আমুখতা (পিছনের পারা) শুনাতে হবে।

৮. প্রত্যেক ছাত্রকে প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক সবিনা শুনাতে হবে।

৯. ফারেগীন হাফেজদেরকে এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শরীফ বাধ্যতামূলকভাবে শুনাতে হবে।

১০. দাওরের ছাত্ররা দৈনিক শুনানো পড়াগুলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাযে তিলাওয়াত করতে হবে।

১১. প্রতিদিনের পড়া শুনানোর পর রিপোর্ট বইয়ে নিজ উস্তাদ থেকে স্বাক্ষর নিতে হবে।

১২. প্রত্যেক শিক্ষকের নিকট ১৫ জন থেকে বেশি ছাত্র থাকার অনুমতি নেই।

১৩. প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা সুদক্ষ শিক্ষকের মাধ্যেমে তাজবীদসহ মশ্বক করানো হয়।

১৪. আমল-আখলাক ও তারবিয়্যতের জন্য প্রতিদিন ঘুমানোর পূর্বে এক ঘন্টা তালীম ও জরুরি মাসআলা-মাসায়েল আলোচনা করা হয়।

১৫. ১০/১২ বছরের উর্ধ্বে কোন ছাত্রকে হেফয খানায় ভর্তি করানো হয় না।

১৬. নিজ অভিভাবক ব্যতীত কোন ছাত্রকে ছুটি দেওয়া হয় না।

হেফজখানার ধরন

ভর্তির সময় অভিভাবক যেকোনো একটি বেছে নিতে পারেন; খরচের হার দফতরে জানুন।

সাধারণ হেফজখানা

  • অন্য ছাত্রদের মতোই দুই বেলা খাবার ফ্রি
  • পূর্ণ কুরআন হিফজ, তাজবীদসহ
  • প্রতি ৬ মাসে কমপক্ষে ৫ পারা হিফজের লক্ষ্য

ভি.আই.পি হেফজখানা

  • বিশেষ তত্ত্বাবধান ও কম ছাত্রের হালকা
  • দুই ধরন: অর্ধেক খরচ মাদরাসা বহন করে, অথবা পূর্ণ খরচ অভিভাবকের
  • আলাদা থাকা-খাওয়ার ব্যবস্থা

ভি.ভি.আই.পি (হিফজ ও কিতাব প্রস্তুতি)

  • ভি.ভি.আই.পি হেফজখানা
  • হিফজ শেষে এক বছরের কিতাব প্রস্তুতি বিভাগ — কিতাবখানায় যাওয়ার আগে প্রয়োজনীয় কিতাবাদি
  • সবচেয়ে নিবিড় তত্ত্বাবধান

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন