Jamia Islamia Obaidia Nanupur
দান করুন
← সকল বিভাগ

নুরানী বিভাগ (কিন্ডারগার্টেন)

এ বিভাগের শিশুদের আরবী, বাংলা, ইংরেজী বর্ণমালার পরিচয় ও বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা প্রদান করা হয়। যথাযথ অনুশীলনের মাধ্যমে দেখে দেখে রিডিং পড়তে পারার জন্য প্রয়োজনীয় পাঠ প্রদান করা হয়। বিশেষত: ছাত্রদের তাজবীদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াতে সক্ষম করে গড়ে তোলাই এ বিভাগের মৌলিক উদ্দেশ্য। তাওহীদ ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা, নামায, আদ’ইয়ায়ে মাছুরা শিক্ষাদানের পাশাপাশি অযু, নামায ও অন্যান্য ইবাদাতের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ”-এর সিলেবাসে তৃতীয় শ্রেণী পর্যন্ত  বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেওয়া হয়। এ বিভাগে কিতাব বিভাগের প্রথম জামাতে প্রয়োজনীয় কিছু প্রাথমিক উর্দু-ফার্সিও শিক্ষা দেওয়া হয়। যদ্দরুন নূরানী শিক্ষা সমাপনকারী ছাত্ররা কওমী মাদরাসার কিতাব বিভাগে ভর্তি হতে সক্ষম হয়। চাইলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতেও ভর্তি হতে পারে।

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন