Jamia Islamia Obaidia Nanupur
দান করুন

ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা প্রসঙ্গে

লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে

বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।

প্রশ্ন

প্রশ্ন: বর্তমানে বাজারে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায়, যা সরাসরি বিদ্যুৎ এর মাধ্যমে, কিংবা চার্জের মাধ্যমে চালানো হয়। এর দ্বারা মশা মরে পুড়ে যায়। এরকম ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা জায়েয হবে কি না?

উত্তর

উত্তর: ফিক্বাহ-ফাতাওয়ার গ্রহণযোগ্য গ্রন্থাদি অধ্যয়নে একথা প্রমাণিত যে, আগুন কিংবা অগ্নিশিখা দ্বারা কোন ক্ষতিকারক কিংবা কষ্টদায়ক জীবজন্তুকে পুড়িয়ে মারা শরীয়তে জায়েয নেই। আর মশা মারার বৈদ্যুতিক শক আগুনেরই অন্তর্ভূক্ত। কেননা আগুনের যাবতীয় বৈশিষ্ট্য বিদ্যুতের মাঝে বিদ্যমান। সুতরাং সাধারণ অবস্থায় ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা জায়েয নেই। তবে বিকল্প কোন পদ্ধতিতে মশা নিধন করা সম্ভব না হলে এধরনের ইলেকট্রিক ব্যাট ব্যবহারের অবকাশ আছে।

তথ্যসূত্র

তথ্যসূত্র: সহীহ বুখারী, খ. ১ পৃ. ৪২৩ হা. ২৯২৩; সহীহ মুসলিম, খ. ৩ পৃ. ১৫৪৮ হা. ১৯৫৫; কাওয়ায়েদুল ফিক্বহ, পৃ. ৮৯; ফতওয়ায়ে হিন্দিয়া, খ. ৫ পৃ. ৩৬১; রদ্দুল মুহতার, খ. ৪ পৃ. ১৩৫; আল মুহিতুল বুরহানী, খ. ৪ পৃ. ৩৮১।

প্রশ্নোত্তর (সংক্ষেপে)

+বর্তমানে বাজারে ইলেকট্রিক ব্যাট পাওয়া যায়, যা সরাসরি বিদ্যুৎ এর মাধ্যমে, কিংবা চার্জের মাধ্যমে চালানো হয়। এর দ্বারা মশা মরে পুড়ে যায়। এরকম ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা জায়েয হবে কি না?

ফিক্বাহ-ফাতাওয়ার গ্রহণযোগ্য গ্রন্থাদি অধ্যয়নে একথা প্রমাণিত যে, আগুন কিংবা অগ্নিশিখা দ্বারা কোন ক্ষতিকারক কিংবা কষ্টদায়ক জীবজন্তুকে পুড়িয়ে মারা শরীয়তে জায়েয নেই। আর মশা মারার বৈদ্যুতিক শক আগুনেরই অন্তর্ভূক্ত। কেননা আগুনের যাবতীয় বৈশিষ্ট্য বিদ্যুতের মাঝে বিদ্যমান। সুতরাং সাধারণ অবস্থায় ইলেকট্রিক ব্যাট দ্বারা মশা মারা জায়েয নেই। তবে বিকল্প কোন পদ্ধতিতে মশা নিধন করা সম্ভব না হলে এধরনের ইলেকট্রিক ব্যাট ব্যবহারের অবকাশ আছে।

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন