জানাযা ও দাফনের পরে সম্মিলিত দুআ প্রসঙ্গে
লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে
বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।
প্রশ্ন
প্রশ্ন: ক. জানাযার নামাযের পর সম্মিলিতভাবে হাত তুলে দুআ করার বিধান কী?
খ. লাশ দাফন করার পরে সম্মিলিতভাবে হাত তুলে দুআ করার বিধান কী?
উত্তর
উত্তর: ক. উম্মতে মুহাম্মদিয়ার কোন ব্যক্তি মারা গেলে তার মাগফিরাত কামনায় বিশেষভাবে দুআ করার জন্য ইসলামী শরীয়তে জানাযার নামাযের বিধান রাখা হয়েছে। জানাযার নামাযকেই হাদীসে দুআ বলে আখ্যায়িত করা হয়েছে। তাই জানাযার নামাযের পর পুনরায় সম্মিলিতভাবে হাত উঠিয়ে দুআ করার প্রয়োজন নেই। তা ছাড়া জানাযার নামায শরীয়ত নির্ধারিত ইবাদত। ইবাদত মনমতো আদায় করা কিংবা তার আগে পরে নিজের পক্ষ থেকে কিছু যুক্ত করার অবকাশ নেই। বরং আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, সেভাবেই আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামায আদায়ের পদ্ধতি পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছেন। তাতে কী দুআ পড়বে তাও বলে দিয়েছেন। কিন্তু নবী কারীম সাঃ সাহাবায়ে কিরাম এমনকি কোনো ইমাম থেকেও জানাযার পর হাত উঠিয়ে দুআ করার কোনো প্রমাণ নেই। তাই জানাযার পর দুআ করার বিষয়টি শরীয়ত সম্মত নয়। এধরণের বিদআত থেকে বেঁচে থাকা আবশ্যক।
খ. শরীয়তের দৃষ্টিতে লাশ দাফনের পর কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করা জায়েয আছে। একাকী করাও জায়েয, সম্মিলিতভাবেও জায়েয। কেননা মৃত ব্যক্তি কে দাফনের পর থেকেই তার যিয়ারত ও তার জন্য দুআ করতে থাকা প্রত্যেক মুসলমানের দ্বীনি দায়িত্ব। তবে মনে রাখতে হবে এটি সুন্নাত আমল। যাদের পক্ষে সম্ভব হয় এতে অংশগ্রহণ করবে। কেউ না করলে তাকে তিরস্কার করা যাবে না।
তথ্যসূত্র
তথ্যসূত্র: মিরকাতুল মাফাতীহ খ.৪ পৃ.৬৪, আল বাহরুর রায়িক খ.২ পৃ.১৮৩, খুলাছাতুল ফাতাওয়া খ.১ পৃ.২২৫, তাতারখানিয়া খ.৩ পৃ.৯০, বাযযাযিয়া খ.৫ পৃ.৮…, ইমদাদুল আহকাম খ.১ পৃ.১৯৫, ফতওয়ায়ে উসমানী খ.১ পৃ.১০৮।
উত্তরের 'খ' এর দালায়েলের উদ্ধৃতি: সহীহ মুসলিম খ.২ পৃ.৬৭০, সুনানে আবূ দাউদ খ.২ পৃ.২৩৪, আল বাহরুর রায়িক খ.২ পৃ.১৯৫, তুহফাতুল আহওয়াযী খ.৮ পৃ.১৫৭, আদদুররুল মুখতার খ.২ পৃ.২৪২, ইমদাদুল ফাতাওয়া খ.১ পৃ.৫০০।
প্রশ্নোত্তর (সংক্ষেপে)
+ক. জানাযার নামাযের পর সম্মিলিতভাবে হাত তুলে দুআ করার বিধান কী? খ. লাশ দাফন করার পরে সম্মিলিতভাবে হাত তুলে দুআ করার বিধান কী?
ক. উম্মতে মুহাম্মদিয়ার কোন ব্যক্তি মারা গেলে তার মাগফিরাত কামনায় বিশেষভাবে দুআ করার জন্য ইসলামী শরীয়তে জানাযার নামাযের বিধান রাখা হয়েছে। জানাযার নামাযকেই হাদীসে দুআ বলে আখ্যায়িত করা হয়েছে। তাই জানাযার নামাযের পর পুনরায় সম্মিলিতভাবে হাত উঠিয়ে দুআ করার প্রয়োজন নেই। তা ছাড়া জানাযার নামায শরীয়ত নির্ধারিত ইবাদত। ইবাদত মনমতো আদায় করা কিংবা তার আগে পরে নিজের পক্ষ থেকে কিছু যুক্ত করার অবকাশ নেই। বরং আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, সেভাবেই আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামায আদায়ের পদ্ধতি পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছেন। তাতে কী দুআ পড়বে তাও বলে দিয়েছেন। কিন্তু নবী কারীম সাঃ সাহাবায়ে কিরাম এমনকি কোনো ইমাম থেকেও জানাযার পর হাত উঠিয়ে দুআ করার কোনো প্রমাণ নেই। তাই জানাযার পর দুআ করার বিষয়টি শরীয়ত সম্মত নয়। এধরণের বিদআত থেকে বেঁচে থাকা আবশ্যক। খ. শরীয়তের দৃষ্টিতে লাশ দাফনের পর কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করা জায়েয আছে। একাকী করাও জায়েয, সম্মিলিতভাবেও জায়েয। কেননা মৃত ব্যক্তি কে দাফনের পর থেকেই তার যিয়ারত ও তার জন্য দুআ করতে থাকা প্রত্যেক মুসলমানের দ্বীনি দায়িত্ব। তবে মনে রাখতে হবে এটি সুন্নাত আমল। যাদের পক্ষে সম্ভব হয় এতে অংশগ্রহণ করবে। কেউ না করলে তাকে তিরস্কার করা যাবে না।
