Jamia Islamia Obaidia Nanupur
দান করুন

কোমল পানীয় দ্রব্যাদি পান করা প্রসঙ্গে

লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে

প্রশ্ন

প্রশ্ন: আমাদের দেশে কোমল জাতীয় পানীয় দ্রব্য যেমন: আরসি, সেভেন আপ, স্প্রাইট, টাইগার, কোকাকোলা ইত্যাদি পান করা এবং তার ব্যবসা করার শরয়ী বিধান কী ? কেউ কেউ বলে এই জাতীয় পানীয় সামগ্রী ইজরাইলী পণ্য। আর ইজরাইলী পণ্য হওয়ার কারণে কি তা পান করা এবং ব্যবসা করা যাবে না? বিস্তারিত দলীল সহকারে জানালে উপকৃত হব।

উত্তর

উত্তর: কোমল জাতীয় পানীয় ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ব্যাপারে শরয়ী নীতিমালা হলো, কোনো পণ্য দ্রব্যের মধ্যে হারাম উপাদান, অ্যালকোহল ইত্যাদি বিদ্যমান থাকার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলে তা ব্যবহার ও পান করা মুসলমানদের জন্য হারাম। আর কোন পণ্যে হারাম উপাদান বিদ্যমান থাকার বিষয়টি সুনিশ্চিত না হলে তা ব্যবহার করা মুসলমানদের জন্য হালাল বলে বিবেচিত হবে। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোন পণ্যকে হারাম হওয়ার সিদ্ধান্ত প্রদান করা যাবে না। সুতরাং আমাদের দেশে প্রচলিত কোমল পানীয় দ্রব্যসমূহে হারাম মিশ্রিত থাকার নিশ্চিত কোন প্রমাণ পাওয়া না যাওয়ায় শুধুমাত্র অনলাইন ও মিডিয়ার সন্দেহমূলক প্রচারণার ভিত্তিতে তা হারাম হওয়ার ফতোয়া প্রদান করা যাবে না। তাই এসব পানীয় পান করা এবং এর ব্যবসা করা মুসলমানদের জন্যে বৈধ। তবে যে সব কোম্পানী বিধর্মী ও ইজরাঈলিদের মালিকানাধীন, তার অর্থ প্রায় সময় মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করে থাকে। তাই তাদের পণ্যসামগ্রী বিক্রি না করা এবং গ্রহণ না করাই উত্তম ও সতর্কতা।

তথ্যসূত্র

তথ্যসূত্র: সূরা বাকারাহ, আয়াত: ১৭২; সুনানে তিরমিযী, খ. ২ পৃ. ৮; হেদায়া, খ. ৫ পৃ. ৪১২; আদ্দুররুল মখতার, খ. ১ পৃ. ২৮৩; কাওয়ায়েদুল ফিক্বহ, পৃ. ৫৬; আহসানুল ফতওয়া, খ. ৮ পৃ. ৪৮৮; ফতওয়ায়ে হক্কানী, খ. ৫ পৃ. ২০৩।

প্রশ্নোত্তর (সংক্ষেপে)

+আমাদের দেশে কোমল জাতীয় পানীয় দ্রব্য যেমন: আরসি, সেভেন আপ, স্প্রাইট, টাইগার, কোকাকোলা ইত্যাদি পান করা এবং তার ব্যবসা করার শরয়ী বিধান কী ? কেউ কেউ বলে এই জাতীয় পানীয় সামগ্রী ইজরাইলী পণ্য। আর ইজরাইলী পণ্য হওয়ার কারণে কি তা পান করা এবং ব্যবসা করা যাবে না? বিস্তারিত দলীল সহকারে জানালে উপকৃত হব।

কোমল জাতীয় পানীয় ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ব্যাপারে শরয়ী নীতিমালা হলো, কোনো পণ্য দ্রব্যের মধ্যে হারাম উপাদান, অ্যালকোহল ইত্যাদি বিদ্যমান থাকার বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হলে তা ব্যবহার ও পান করা মুসলমানদের জন্য হারাম। আর কোন পণ্যে হারাম উপাদান বিদ্যমান থাকার বিষয়টি সুনিশ্চিত না হলে তা ব্যবহার করা মুসলমানদের জন্য হালাল বলে বিবেচিত হবে। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোন পণ্যকে হারাম হওয়ার সিদ্ধান্ত প্রদান করা যাবে না। সুতরাং আমাদের দেশে প্রচলিত কোমল পানীয় দ্রব্যসমূহে হারাম মিশ্রিত থাকার নিশ্চিত কোন প্রমাণ পাওয়া না যাওয়ায় শুধুমাত্র অনলাইন ও মিডিয়ার সন্দেহমূলক প্রচারণার ভিত্তিতে তা হারাম হওয়ার ফতোয়া প্রদান করা যাবে না। তাই এসব পানীয় পান করা এবং এর ব্যবসা করা মুসলমানদের জন্যে বৈধ। তবে যে সব কোম্পানী বিধর্মী ও ইজরাঈলিদের মালিকানাধীন, তার অর্থ প্রায় সময় মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করে থাকে। তাই তাদের পণ্যসামগ্রী বিক্রি না করা এবং গ্রহণ না করাই উত্তম ও সতর্কতা।

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন