Jamia Islamia Obaidia Nanupur
দান করুন

মাদক নির্মূলে ইসলাম

লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে

বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।

মাদক নির্মূলে ইসলাম

মাদক; সে তো জাতি ধ্বংসের এক কৃষ্ণ গহবর। দিন যতই গড়াচ্ছে মাদক ততই ভয়াবহভাবে সয়লাব করছে। বাংলাদেশে প্রায় ৮৩ লাখ (৮.৩ মিলিয়ন) মানুষ মাদকাসক্ত। যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮% থেকে ৪.৮৯%। বিশ্বজুড়ে ১৫ থেকে ৬৪ বছর বয়সী প্রায় ৩১ কোটি ৬০ লাখ মানুষ বছরে অন্তত একবার অবৈধ মাদক সেবন করে (যা বৈশ্বিক প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬%)। এটি কিয়ামতের একটি আলামত। বর্ণিত হয়েছে-

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: নিশ্চয়ই কেয়ামতের কিছু আলামত (নিদর্শন) হলো–দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা চর্তুদিকে বিস্তার লাভ করবে, ব্যাপকভাবে মদ্যপান করা হবে এবং ব্যভিচার প্রকাশ পাবে। বুখারি, ৫২৩১। মুসলিম, ২৬৭১।

অপর হাদীসে এসেছে, "আমার উম্মতের কিছু লোক অবশ্যই মদ পান করবে, তবে তারা তার নামকরণ করবে অন্য নামে। আবু দাউদ, ৩৬৮৮

শাব্দিক অর্থ- পবিত্র কুরআনে 'মদ' বা 'মাদক' প্রসঙ্গে আরবী 'খামর' (خمر) শব্দ ব্যবহার করা হয়েছে—যার বাংলা প্রতিশব্দ মাদক, মদ, মাদকতা, নেশাগ্রস্ততা ইত্যাদি। 'খামর' শব্দটির আভিধানিক অর্থ আচ্ছন্ন করা, ঢেকে ফেলা বা পর্দা দেওয়া। (যেমন: নারীদের হিজাব/ওড়নাকে আরবী ভাষায় 'খিমার' বলা হয়, যা মাথা ঢেকে রাখে)। বিবেক ও বুদ্ধিকে আচ্ছন্ন করে বা ঢেকে দেয় এমন সব কিছুই হলো মদ তথা নেশার জিনিস বা মাদকদ্রব্য। যেহেতু মদ মানুষের বিবেক ও চেতনাকে ঢেকে দেয়, তাই একে 'খামর' নামে নামকরণ করা হয়েছে।

শরয়ী পারিভাষায় মাদক –

হযরত ওমর (রাঃ) বলেন,

الْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ

মদ তা-ই যা জ্ঞান-বুদ্ধিকে ঢেকে ফেলে. ইবনু তায়মিয়াহ (রহঃ), মাজমূ' ফাতাওয়া ৯/৬৬

মামার ইবনু সুলায়মান (রহঃ) বলেন,

مَا خَمَرَ الْعَقْلَ وَهُوَ الْمُسْكِرُ مِنَ الشَّرَابِ

'যে সকল বস্তু মাদকতা সৃষ্টি করে এবং বিবেক-বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তাকে خمر বা মাদক বলে। লিসানুল আরব 4/২৫৫ পৃ.।

স্বাস্থ্য বিজ্ঞানের পরিভাষায় মাদক-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, মাদক বা Psychoactive Substance হলো এমন সব রাসায়নিক পদার্থ যা গ্রহণ করার পর মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (Central Nervous System) প্রবেশ করে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা, আচরণ, চেতনা, মেজাজ ও চিন্তাভাবনাকে সাময়িকভাবে পরিবর্তন করে এবং যা ক্রমাগত ব্যবহারের ফলে তীব্র মনোদৈহিক নির্ভরশীলতা বা আসক্তি (Dependence) তৈরি করে।

বিশ্বব্যাপী মাদকের শ্রেণিবিন্যাস:

চিকিৎসা বিজ্ঞান ও অপরাধবিজ্ঞানের (Criminolog) দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর প্রভাবের ভিত্তিতে বৈশ্বিক মাদকসমূহকে প্রধানত ৪টি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়:

১- ডিপ্রেসেন্টস বা অবসাদকারক (Depressants): মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকলাপ ধীর করে, পেশি শিথিল করে এবং তন্দ্রাচ্ছন্নতা তৈরি করে। উদাহরণ: আফিম (Opium), মরফিন (Morphine), হেরোইন, ঘুমের ওষুধ (Barbiturates ও Benzodiazepines যেমন–ডায়াজেপাম)।

২- স্টিমুলেন্টস বা উদ্দীপক (Stimulants): মস্তিষ্কের উদ্দীপনা বাড়ায়, হৃদস্পন্দন দ্রুত করে এবং কৃত্রিম শক্তি ও মনোযোগের অনুভূতি দেয়। উদাহরণ: কোকেন (Cocaine), অ্যাম্ফিটামিন (Amphetamine), মেথাম্ফিটামিন (ক্রিস্টাল মেথ বা আইস)।

৩- হ্যালুসিনোজেনস বা বিভ্রমকারক (Hallucinogens): বাস্তবতার অনুভূতি বদলে দেয়; অসত্য বা অস্তিত্বহীন বস্তু দেখতে/শুনতে বাধ্য করে। উদাহরণ: এলএসডি (LSD), ম্যাজিক মাশরুম (Psilocybin), ডিএমটি (DMT)।

৪- ক্যানাবিনয়েডস (Cannabinoids): এটি একই সাথে অবসাদ ও হালকা বিভ্রম সৃষ্টি করতে পারে। উদাহরণ: গাঁজা (Marijuana/Cannabis), ভাঙ, হাশিশ।

নতুন বৈশ্বিক উদ্বেগ (NPS): বর্তমান বিশ্বে NewPsychoactive Substances (NPS) বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম (Synthetic) মাদকের প্রভাব বাড়ছে। জাতিসংঘের UNODC-এর তথ্যমতে, বিশ্বব্যাপী ১,০০০-এরও বেশি বিভিন্ন ধরনের সিন্থেটিক মাদক বা NPS শনাক্ত করা হয়েছে, যা ক্রমাগত রূপ বদল করে বাজারে আসছে। তবে সবধরণের মাদকই শরয়ী পরিভাষায় খমর তথা মাদকের অন্তর্ভূক্ত।

মাদক গ্রহণের শরয়ী বিধান-

হাদীস শরীফের ঘোষণায় নেশা ও মাদক সম্পূর্ণরূপে হারাম সে যে নামেই হোক, যতটুকুই হোক, আর যেভাবেই তা গ্রহণ করা হোক। ইরশাদ হয়েছে- আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ خَمْرٍ حَرَامٌ

'প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ আর যাবতীয় মদই হারাম'। সহীহ মুসলিম, হাদীস নং ২০০৩; আবু দার্উদ, হাদীস ৩৬৭৯; ইবন মাজাহ, হাদীস নং ৩৪৫০, ৩৪৫৩

এটি একটি 'মুতাওয়াতির' হাদীস। মুহাদ্দিসগণের পরিভাষায় মুতাওয়াতির ঐ সকল হাদীসকে বলে, যা বিশুদ্ধ ও সন্দেহাতীতভাবে প্রমাণিত, যা এত সংখ্যক রাবীর সূত্রে বর্ণিত যে, এতে কোনো প্রকারের সন্দেহ-সংশয়ের অবকাশ থাকে না। বিখ্যাত হাদীস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রহ. (৮৫২ হি.) বলেন, এ মর্মের হাদীস একত্রিশজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। (ফতহুল বারী ৩/৭৩)

عن عائشة رضي الله عنها: أن رسول الله – صلى الله عليه وسلم – قال: كل شراب أسكر فهو حرام

হযরত আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যেকোনো পানীয় যা মাতাল করে (নেশা সৃষ্টি করে), তা-ই হারাম (নিষিদ্ধ)। (সহিহ বুখারি, ৫৫৮৫। সহিহ মুসলিম- ২০০১)

হযরত জাবের বিন আব্দুল্লাহ রাঃ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ

'যে জিনিস অধিক পরিমাণ পান করলে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম'।আবু দাউদ হা/৩৬৮১;

মাদক হারাম হওয়ার ধারাবাহিকতা-

ইসলাম পূর্ব যুগে এমনকি ইসলামের শুরুর দিনগুলোতেও মদ পানের প্রচলন ছিলো। আল্লাহ তায়ালা মোট চারটি ধাপে মদ হারাম করেন।

প্রথম ধাপ- আয়াত নাজিলের মাধ্যমে মাদক যে চেতনা বিলোপকারী, তার ধারণা দেওয়া হয়েছে।

وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا

'আর খেজুর ও আঙ্গুর গাছের ফল হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক।' (সূরা নাহল, আয়াত: ৬৭)

এই আয়াতে আল্লাহ তায়ালা সরাসরি মাদক হারাম করেননি, তবে জানিয়ে দিলেন, মাদক ভিন্ন জিনিস। আর উত্তম খাদ্যবস্তু ভিন্ন জিনিস। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম ধারণা করে নিলেন যে, মাদক সম্পর্কে কোনো বিধান আল্লাহ তায়ালা অচিরেই নাজিল করবেন।

দ্বিতীয় ধাপ- এরপর সাহাবায়ে কেরাম যখন মাদক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন তখন আল্লাহ তায়ালা কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে তার প্রিয় হাবীবকে জানিয়ে দিলেন যে, মদের মাঝে উপকার ক্ষতি উভয়ই রয়েছে। তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি। কোরআনে এসেছে,

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا

তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, এ দু'টোয় রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার। আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড়।' (সূরা বাকারা, আয়াত: ২১৯)

এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা সাহাবায়ে কেরামের অন্তরে মাদকের প্রতি কিছুটা ঘৃণার সৃষ্টি করে দিলেন। ফলে সাহাবায়ে কেরাম দু'দলে ভাগ হয়ে গেলেন। একদল ক্ষতির দিক বিবেচনায় তা বর্জন করলেন। আরেকদল চিন্তা করলেন, যেহেতু কিছুটা উপকার রয়েছে তাই তা গ্রহণে কোনো সমস্যা হবে না।

তৃতীয় ধাপ- এ পর্যায়ে আল্লাহ তায়ালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাওয়া যাবে না। যেমনটি ইরশাদ হয়েছে,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ

হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না।' (সূরা নিসা, আয়াত: ৪৩)

এই আয়াত নাজিলের ফলে তখন পর্যন্ত যারা নেশায় আসক্ত ছিল, তারা অন্য সময় মদ পান করলেও নামাজের সময় তা থেকে বিরত থাকতো।

চতুর্থ ধাপ- এ পর্যায়ে আল্লাহ তায়ালা মদ-জুয়াকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করলেন।:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদি ও জুয়ার তীর অপবিত্র, শয়তানী কাজ। সুতরাং এসব পরিহার কর, যাতে তোমরা সফলতা অর্জন কর। আল মায়িদাহ - ৯০

ইসলামে মাদক গ্রহণের শাস্তি-

عن أنس بن مالك رضي الله عنه أن النبي ﷺ ضرب في الخمر بالجريد والنعال أربعين

আনাস (রা.) থেকে বর্ণিত: নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদপানের অপরাধে জুতা এবং খেজুরের ডাল (বা ছড়ি) দিয়ে চল্লিশটি আঘাত করেছেন। মুসলিম, হাদিস- ৪৩৪৬

قال علي بن أبي طالب رضي الله تعالى عنه في قصة الوليد بن عقبة: «جلد النبي صلى الله عليه وسلم أربعين، وأبو بكر أربعين، وعمر ثمانين»

আলী (রা.) বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদপানের অপরাধে) চল্লিশটি বেত্রাঘাত করেছেন, আবু বকর রা. চল্লিশটি করেছেন এবং উমর রা. আশিটি করেছেন। মুসলিম, হাদিস- ৪৩৪৭। আবু দাউদ, ৪৪৮০

মাদকের অপকারিতা ও ভয়াবহতা-

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:

لا تشرب الخمر فإنه مفتاح كل شر

অর্থ: মদপান করোনা, কেননা তা সকল ক্ষতির মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অমর বাণী থেকে অনুমিত হয় যে, নেশা দুনিয়া ও আখেরাত উভয় জগতের সর্বপ্রকার ক্ষতি ও খারাবীর মূল।

মাদক গ্রহণের ইহকালীন (দুনিয়াবী) ক্ষতিসমূহ

১. চিকিৎসা বিজ্ঞান ও শারীরবৃত্তীয় ক্ষতি (Physical Impacts)

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের (CNS) বিপর্যয়:

  • নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা:

মাদক মস্তিষ্কের স্বাভাবিক রাসায়নিক পদার্থ-বিশেষ করে ডোপামিন (Dopamine) ও সেরোটোনিন (Serotonin)-এর প্রাকৃতিক নিঃসরণ ও গ্রহণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলে জীবনযাত্রার স্বাভাবিক ও স্বাস্থ্যকর আনন্দদায়ক অভিজ্ঞতা থেকে মানুষ আর কোনো তৃপ্তি পায় না।

  • মস্তিষ্কের গঠনগত পরিবর্তন:

দীর্ঘমেয়াদে মাদক সেবনে মস্তিষ্কের Prefrontal Cortex (যা মানুষের যুক্তি, চিন্তাভাবনা, আত্মনিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার অংশ) সংকুচিত ও ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

  • বিবেক ও আভিজাত্যের আচ্ছন্নতা:

আরবী 'খামর' (خمر) শব্দটির মূল আভিধানিক অর্থ ঢেকে ফেলা বা পর্দা দেওয়া (যেমন নারীদের মাথার ওড়নাকে 'খিমার' বলা হয়)। পরিভাষায়

الْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ

–যা মানুষের জ্ঞান-বুদ্ধি ও চেতনাকে ঢেকে দেয় তা-ই খামর বা মাদক। এর ফলে মানুষ তার সহজাত লজ্জা, শালীনতা ও আত্মমর্যাদা হারিয়ে ফেলে।

হৃদযন্ত্র ও রক্তসংবহন তন্ত্রের ক্ষতি:

  • অনিয়মিত হৃদস্পন্দন ও হার্ট অ্যাটাক: ইয়াবা, কোকেন বা ক্রিস্টাল মেথের (আইস) মতো উদ্দীপক (Stimulants) মাদক হৃদস্পন্দন ও রক্তচাপ অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দেয়, যা অনিয়মিত হৃদস্পন্দন (Arrhythmia) এবং আকস্মিক হার্ট অ্যাটাকের কারণ হয়।
  • স্ট্রোকের ঝুঁকি: মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালী ফেটে যাওয়া বা রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

প্রাণঘাতী অঙ্গ বিকল (Organ Failure):

  • লিভার সিরোসিস ও ক্যান্সার: অ্যালকোহল ও ইনজেকশনজাতীয় মাদক লিভারের কোষ ধ্বংস করে ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং পরবর্তীতে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার সৃষ্টি করে।
  • কিডনি বিকল (Kidney Failure): বিষাক্ত উপজাত (Toxic metabolites) ছেঁকে বের করতে করতে একপর্যায়ে কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং অকেজো হয়।
  • ফুসফুস ও শ্বসনতন্ত্রের বিনাশ: গাঁজা, হেরোইন বা ইয়াবার ধোঁয়া ফুসফুসের অ্যালভিওলাই (Alveoli) ধ্বংস করে ক্রনিক ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার তৈরি করে।
  • সংক্রামক ব্যাধির বিস্তার: ইনজেকশনের মাধ্যমে মাদক (যেমন–হেরোইন, পেথিডিন) সেবনকারীরা একই সিরিঞ্জ একাধিকজন ব্যবহার করার কারণে অত্যন্ত দ্রুত এইচ আইভি/এইডস (HIV/AIDS) এবং হেপাটাইটিস-বি ও সি ভাইরাসে আক্রান্ত হয়।

ওষুধ হিসেবে মাদকের অকার্যকারিতা ও শরীয়তের নিবেধাজ্ঞা:

সাহাবী তারিক ইবনে সুওয়াইদ (রা.) মদকে ওষুধ হিসেবে ব্যবহারের সুযোগ জানতে চাইলে বিশ্বনবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্পষ্ট জানিয়ে দেন: "নিশ্চয় এটি কোনো ওষুধ নয়, বরং এটি স্বয়ং একটি রোগ।" (সহীহ মুসলিম: ১৯৮৪)।

২. মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ক্ষতি (Psychological Impacts)

[অস্পষ্ট: এই অংশের ছাপা ফোকাসের বাইরে/ঝাপসা; নিচের পাঠ আংশিক]

  • সাইকোসিস, হ্যালুসিনেশন ও বাস্তবতার বিচ্যুতি: মাদকসেবীরা ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক কাল্পনিক জগতের বাসিন্দা হয়ে পড়ে (সাইকোসিস বা Psychosis)। তারা এমন কিছু দৃশ্য দেখে বা শব্দ শোনে যা বাস্তবে অস্তিত্বহীন (Hallucination)।
  • প্যারানোয়া (Paranoia): রোগীর মনে অযৌক্তিক ও উগ্র সন্দেহপ্রবণতা তৈরি হয়; সে মনে করে তার পরিবার বা কাছের মানুষরা তাকে হত্যা বা ক্ষতি করার ষড়যন্ত্র করছে।

তীব্র বিষণ্নতা ও আত্মহত্যা (Depression & Suicide):

  • মাদকের প্রভাব কেটে যাওয়ার পর মস্তিষ্কে ডোপামিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যায় (যাকে বলা হয় "Crash")। এর ফলে সৃষ্টি হয় তীব্র বিষণ্নতা (Clinical Depression), যা সেবীকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

সহনশীলতা ও শারীরিক পরাধীনতা (Tolerance & Dependence):

  • … (Tolerance): প্রতিনিয়ত সেবনের ফলে শরীর আগের মাত্রায় সাড়া দেয় না, কাঙ্ক্ষিত অনুভূতি পেতে মাদকের পরিমাণ ক্রমাগত বাড়াতে হয়।
  • … (Dependence): মাদক না পেলে শরীরে তীব্র প্রতিক্রিয়া বা Withdrawal Symptoms (যেমন–তীব্র শারীরিক ব্যথা, বমি, অনিয়ন্ত্রিত কাঁপুনি ও চরম মানসিক ছটফটানি) শুরু হয়।

[অস্পষ্ট শিরোনাম: ব্যক্তিত্বের অবক্ষয় ও নৈতিক পতন:]

  • … তীব্র নেশার চরম আক্রমণাত্মক রূপ ধারণ করা, আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানো এবং ব্যক্তিত্বের দীর্ঘমেয়াদি ভারসাম্যহীনতা তৈরি হওয়া। [অংশত অস্পষ্ট]
  • মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে মিথ্যা বলা, চুরি, ছিনতাই বা আপনজনের ক্ষতি করতেও এরা কুণ্ঠাবোধ করে না।

৩. পারিবারিক, সামাজিক ও ক্রিমিনোলজিক্যাল ক্ষতি

সকল অপকর্ম ও পাপাচারের চাবিকাঠি (أم الخبائث):

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মাদক সকল পাপাচারের মূল ও চাবিকাঠি (مفتاح كل شر)। মাদক গ্রহণের ফলে মানুষ পরবর্তীতে যিনা (ব্যভিচার), হত্যা এবং এমনকি নিজ মা, বোন বা মেয়ের সাথে অপকর্মের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ে। এখন তো পত্রিকার পাতা খুললেই নিয়মিত এ জাতীয় খবর নজরে পড়ে।

পারিবারিক অবক্ষয় ও বিভাজন:

  • মাদকাসক্ত ব্যক্তি পারিবারিক দায়িত্ব পালনে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে। ফলে পরিবারে নিয়মিত ঝগড়া-বিবাদ, গৃহ নির্যাতন, আর্থিক অনটন এবং শেষ পর্যন্ত সংসার ভেঙে যায়।

সামাজিক ও শরীয়ত নির্ধারিত শাস্তি:

  • সমাজে মাদকাসক্ত ব্যক্তি চরম লাঞ্ছিত, অপমানিত ও আস্থাহীন আসামীতে পরিণত হয়। ইসলামে মাদকপানের অপরাধে ৪০ থেকে ৮০টি পর্যন্ত বেত্রাঘাতের (হদ) সুনির্দিষ্ট বিচারিক শাস্তির বিধান রয়েছে।

৪. অর্থনৈতিক ক্ষতি

ব্যক্তিগত ও জাতীয় অর্থের অপচয়:

মাদকের পেছনে বিপুল পরিমাণ অর্থ অপচয় পরিবারগুলোকে দেউলিয়া করে দেয় [অস্পষ্ট: শেষ শব্দ আঁকিবুকিতে আংশিক ঢাকা]।

জাতীয় অর্থনীতির পঙ্গুত্ব:

বিশ্বব্যাপী প্রতি বছর কোটি কোটি ডলার মাদকের পেছনে অপচয় হয়। এটি … মুদ্রাস্ফীতি, বেকারত্ব, চোরাচালান ও অবৈধ অর্থপাচারের (Money Laundering) মতো দীর্ঘমেয়াদী … তৈরি করে।

মাদক গ্রহণের পরকালীন (দ্বীনী ও পরলৌকিক) ক্ষতিসমূহ

১. আল্লাহ ও তাঁর রাসূলের চিরন্তন অভিশাপ (লা'নত)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদের সাথে সম্পৃক্ত ১০ শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন: ১. যে মদ প্রস্তুত করে (নিঙড়ায়), ২. যার জন্য প্রস্তুত করা হয়, ৩. যে তা পান করে, ৪. যে তা বহন করে নিয়ে যায়, ৫. যার কাছে তা বহন করে নিয়ে যাওয়া হয়, ৬. যে তা পরিবেশন করে, ৭. যে তা বিক্রি করে, ৮. যে তার মূল্য (লভ্যাংশ) ভোগ করে, ৯. যে তা ক্রয় করে এবং ১০. যার জন্য তা ক্রয় করা হয় (সুনান আত-তিরমিযী: ১২৯৬)। অভিশপ্ত ব্যক্তির পরকালীন উদ্ধার অসম্ভব।

২. ঈমানের নূর হরণ ও কুফরী অবস্থায় মৃত্যু

মাদক গ্রহণের সময় মানুষের অন্তর থেকে ঈমানের নূর বেরিয়ে যায় এবং ঈমান মাথার ওপর ছায়ার মতো অবস্থান করে (সুনানে আবু দাউদ: ৪৬৯৫)।

  • হাদীসে এসেছে: "কোনো মদ্যপায়ী ব্যক্তি যখন মদ পান করে, তখন সে মুমিন থাকে না।" (সহীহ বুখারী: ৬৭৭২)।

৩. শিরকের সমতুল্য পাপ ও পৌত্তলিকের মর্যাদা

  • আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মদ হারাম হওয়ার পর সাহাবীগণ আলোচনা করতেন যে, মদকে শিরকের মতো মারাত্মক গুনাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে (আত-তারগীব ওয়াত-তারহীব)।
  • রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন: "যে ব্যক্তি মদপানে অভ্যস্ত অবস্থায় মারা যাবে, সে মূর্তি পূজাকারীর ন্যায় আল্লাহর মুখোমুখি হবে।" (আল-বাহরুয যাখখার: ১১/২৮৯)।

৪. জান্নাতে প্রবেশ চিরতরে নিষিদ্ধ হওয়া

হাদীস শরীফে কঠোরভাবে ঘোষিত হয়েছে–অভ্যাসগতভাবে মাদক গ্রহণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না (সুনানে ইবনে মাজাহ: ৩৩৭৬)। যে ব্যক্তি তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, সে জান্নাতের অকুরন্ত নিয়ামত ও স্থান লাভ থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে।

৫. জান্নাতের সুস্বাদু শরাব থেকে বঞ্চিত হওয়া

যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে এবং তওবা না করে মারা যাবে, পরকালে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সেই পবিত্র ও সুস্বাদু … থেকে বঞ্চিত করবেন, যার বর্ণনা কুরআনে এসেছে:

وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ

(সূরা মুহাম্মদ: ১৫; সহীহ বুখারী: ৫২৭৭)।

৬. জাহান্নামে 'ত্বিনাতুল খাবাল' বা 'গুত্বাহ' নদীর পুঁজ-রক্ত পান করানো

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শপথ করে বলেছেন–মাদকাসক্ত ব্যক্তি তওবা ছাড়া মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম, রক্ত ও পুঁজ পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এটি কী? তিনি বললেন: এটি জাহান্নামে প্রবাহিত 'ত্বিনাতুল খাবাল' বা 'গুত্বাহ' নদী, যা ব্যভিচারীদের লজ্জাস্থান থেকে নিঃসৃত দুর্গন্ধযুক্ত পুঁজ দিয়ে প্রবাহিত (সহীহ মুসলিম: ২০০৩; মুসনাদে আহমাদ: ১৯২২৩)।

৭. সর্বপ্রকার নেক আমল ও ইবাদত বিনষ্ট হওয়া

মাদক মানুষের সালাত, যিকর ও অন্যান্য ইবাদত বিনষ্ট করে দেয়। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারেকাছে যাওয়াও শরীয়তে নিষিদ্ধ (সূরা নিসা: ৪৩)। দীর্ঘদিন আসক্ত থাকার ফলে মানুষের দ্বীনী চেতনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এটি তাকে চিরস্থায়ী জাহান্নামী করে তোলে।

বর্তমান প্রেক্ষাপটে মাদকাসক্তি প্রতিরোধে করণীয় ও সামাজিক উদ্যোগ

চিকিৎসাবিজ্ঞান (Medical Science) এবং মনোবিজ্ঞান (Psycholog)–উভয় শাস্ত্রের দৃষ্টিতেই মাদকাসক্তি কেবল একটি খারাপ অভ্যাস নয়, বরং এটি মারাত্মক মস্তিষ্কের মারাত্মক ব্যাধি (Brain Disease) এবং জটিল শারীরিক-মানসিক রোগ। এটি প্রতিরোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

ক. ব্যক্তিগত উদ্যোগ

ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ চর্চা: ধর্মীয় অনুশাসন অনুসরণের মাধ্যমে আত্মিক শক্তি বৃদ্ধি করা। (বর্তমান বিশ্বে পাশ্চাত্যের Back to Religion ধারণার মতো আত্মিক অনুশাসনের দিকে ফিরে আসা)।

দৃঢ় ইচ্ছাশক্তি গড়ে তোলা: আত্মনিয়ন্ত্রণ ও ইচ্ছাশক্তিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে মাদককে 'না' বলা এবং যেকোনো প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা।

অসৎ সঙ্গ ত্যাগ ও আত্মসচেতনতা: ক্ষতিকর বন্ধু ও অসৎ সঙ্গ বর্জন করা, ইতিবাচক জীবনবোধ জাগ্রত করা এবং জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা।

আত্মার পরিশুদ্ধতা (তাজকিয়া): মন ও আত্মাকে অন্যায় বা অনৈতিক চিন্তা থেকে মুক্ত রেখে নিজেকে সৃজনশীল ও কল্যাণকর কাজে ব্যস্ত রাখা।

খ. পিতা-মাতার করণীয়

ইসলামী ও নৈতিক শিক্ষা নিশ্চিতকরণ: সন্তানকে শৈশব থেকেই ইসলামী অনুশাসন, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও করণীয়-বর্জনীয় বিচার করার সক্ষমতা অর্জনে সহায়তা করা।

স্নেহ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: সন্তানকে পর্যাপ্ত সময় ও ভালোবাসা দেওয়া। সবার সামনে অপমান বা তিরস্কার না করে একান্তে তার ভুল আচরণ ধরিয়ে দেওয়া।

নজরদারি ও অতিরিক্ত অর্থের নিয়ন্ত্রণ: সন্তান কাদের সাথে মিশছে তার খোঁজ রাখা। প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সা, প্রযুক্তি বা বিলাসদ্রব্য ব্যবহারে কৌশলগত সীমা নির্ধারণ করা।

সচেতনতা তৈরি ও দোয়া: মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং সন্তানের সুরক্ষার জন্য নিয়মিত মহান আল্লাহর দরবারে দোয়া করা।

গ. পারিবারিক দায়িত্ব

পারিবারিক ধর্মীয় পরিবেশ গঠন: পরিবারে নিয়মিত ধর্মচর্চার পরিবেশ রাখা। ধর্মীয় আবহে বেড়ে ওঠা তরুণদের মানসিক ভিত্তি মজবুত থাকে, যা তাদেরকে যেকোনো পাপ বা প্রলোভন থেকে দূরে রাখে।

ভোগবাদী সংস্কৃতির অন্ধ অনুকরণ রোধ: পাশ্চাত্য বা বস্তুবাদী সংস্কৃতির অপপ্রভাব থেকে সন্তানকে মুক্ত রাখা এবং নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া।

অপসংস্কৃতি ও অনৈতিক মেলামেশা প্রতিরোধ: নাইট পার্টি, ডিজে পার্টি বা অনিয়ন্ত্রিত জীবনযাত্রার নামে ইয়াবা, আইস বা সিসার প্রলোভন এবং বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে তরুণ-তরুণীদের দূরে রাখার পরিবেশ বজায় রাখা।

সুস্থ ধারার বিনোদন: পরিবারে পাঠাভ্যাস, সাহিত্য, খেলাধুলা ও পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা।

ঘ. সামাজিক আন্দোলন ও যুবসমাজকে সম্পৃক্তকরণ

সামাজিক প্রতিরোধ কমিটি: মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষক, আলেম-সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবকদের নিয়ে "মাদক প্রতিরোধ কমিটি" গঠন করা।

খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র বৃদ্ধি: তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পর্যাপ্ত খেলার মাঠ, জিমনেশিয়াম ও পাঠাগার নির্মাণ করা।

ঙ. উলামায়ে ইসলামের ভূমিকা

মসজিদের ইমাম, খতীবসহ সমাজের আলেমগণ ইসলামের দৃষ্টিতে মাদকের অপকারিতা সম্বন্ধে জনগণকে অবহিত করতে পারেন এবং মদ্যপায়ীদেরকে নামাজের দিকে আহবান করে ন্যায়ের পথ দেখাতে পারেন। যাতে করে তারা অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে। আল্লাহ তা'আলা বলেন,

إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ

-'নামাজ অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে' (আনকাবূত ৪৫)। আর নামাজ আদায়ের প্রতি যদি কেউ বিনয়ী হয় তাহলে তাকে নেশাদ্রব্য অবশ্যই ছাড়তে হবে।

চ. রাষ্ট্রের দায়িত্ব ও প্রশাসনিক ব্যবস্থা

শিক্ষাব্যবস্থার সংস্কার: পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিষয়াবলি সঠিকভাবে অন্তর্ভুক্ত করা।

অপসংস্কৃতি রোধ ও সীমান্ত পাহারা: দেশীয় সংস্কৃতির পরিপন্থী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা এবং মাদকের সীমান্ত প্রবেশ পথ পুরোপুরি বন্ধ করা।

আইনের কঠোর প্রয়োগ ও জিরো টলারেন্স: মাদক ব্যবসায়ী ও এর সাথে সম্পৃক্ত প্রভাবশালীদের বিরুদ্ধে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আধুনিকায়ন: সংশ্লিষ্ট সংস্থাসমূহকে যুগোপযোগী, দক্ষ ও স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করা।

বিশেষ মাদক আদালত স্থাপন: মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত স্থাপন করা।

ব্যাপক জনসচেতনতা সৃষ্টি: সরকারি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো।

প্রাতিষ্ঠানিক স্ক্রিনিং ও ডোপ টেস্ট: শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে (বিশ্ববিদ্যালয় ও চাকরিতে যোগদানের সময়) ডোপ টেস্ট বাধ্যতামূলক করা এবং সময়ে সময়ে দৈবচয়ন (Random) ভিত্তিতে ডোপ টেস্টের ব্যবস্থা রাখা।

সাইবার নজরদারি বৃদ্ধি: বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার এবং ডার্ক ওয়েব (Dark Web)/সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোম ডেলিভারিতে মাদক কেনাবেচার যে নতুন হুমকি তৈরি হয়েছে, তা প্রতিরোধমূলক পদক্ষেপে সাইবার নজরদারি বৃদ্ধি করতে হবে।

কাউন্সিলিং সেল গঠন: প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ মনস্তাত্ত্বিক দ্বারা 'স্টুডেন্ট কাউন্সিলিং সেল' স্থাপন করা, যেন শিক্ষার্থীরা মানসিক চাপে মাদকের দিকে না ঝুঁকে পড়ে।

উপসংহার:

সমন্বিত প্রতিরোধ ও আত্মশুদ্ধির দীপ্তি : মাদকাসক্তি কেবল কোনো একক ব্যক্তি বা পরিবারের ক্ষণিকের ভুল নয়; বরং এটি একাধারে মারাত্মক স্নায়বিক ব্যাধি, পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের মূল কারণ এবং জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। ইতিহাস ও আধুনিক বিজ্ঞান উভয়ই সাক্ষ্য দেয় যে, কেবল আইনি কঠোরতা বা প্রথাগত চিকিৎসা দিয়ে এই কৃষ্ণ গহবর থেকে মানবজাতিকে সম্পূর্ণরূপে রক্ষা করা সম্ভব নয়। এর কার্যকর সমাধান নিহিত রয়েছে ইসলামী জীবনবিধানের পর্যায়ক্রমিক হেদায়াত, দৃঢ় ঈমানি চেতনা, রাষ্ট্রীয় 'জিরো টলারেন্স' নীতি এবং আধুনিক চিকিৎসা ও সাইবার নজরদারির সমন্বিত বাস্তবায়নে।

তবে মাদকের এই অন্ধকার পথ থেকে ফিরে আসার সবচেয়ে বড় আলো হলো 'তওবা' বা আন্তরিক আত্মশুদ্ধি। পরম করুণাময় আল্লাহ তাআলা তওবার পথ চির উন্মুক্ত রেখেছেন; ভুল পথে হেঁটে যাওয়া একজন মানুষ যখনই সত্যের আলোয় ফিরে এসে খাঁটি মনে তওবা করে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মার্জনা করে তাকে নতুন ও পবিত্র জীবনের সুযোগ দেন। অতএব, ঘৃণার আঙুল না তুলে আসক্তদের সুচিকিৎসা ও তওবার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় নৈতিকতার প্রাচীর গড়ে তোলাই একটি নিরাপদ ও মাদকমুক্ত বিশ্ব গড়ার একমাত্র পথ।

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন