মাহরে ফাতেমী ও সর্বনিম্ন মাহরের পরিমাণ প্রসঙ্গে
লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে
বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।
প্রশ্ন
প্রশ্ন: ক. মাহরে ফাতেমীর শরয়ী হুকুম কী এবং মাহরে ফাতেমীর পরিমাণ কত টাকা?
খ. শরয়ী দৃষ্টিতে বর্তমানে সর্বনিম্ন মাহরের পরিমাণ কত টাকা?
উত্তর
উত্তর: ক. গ্রহণযোগ্য মতানুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ স্ত্রী ও মেয়েদের মাহরের পরিমাণ ছিল ৫০০ দিরহাম। এটি যেহেতু হযরত ফাতেমা ও আলী রাযি. এর মাহর ছিল, তাই একে মাহরে ফাতেমী বলা হয়। মাহরে ফাতেমীর এ পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সুন্নাহ। এর উপর আমল করা সুন্নাত। তবে শুধু মাহরে ফাতেমীকেই সুন্নাত মনে করা সঠিক নয়। স্বামীর সাধ্যানুযায়ী সহনীয় যে কোনো পরিমাণের মাহর ধার্য করাও সুন্নাতের অন্তর্ভুক্ত।
আর রুপার হিসাব অনুযায়ী ৫০০ দিরহামের পরিমাণ কত হবে এ ব্যাপারে কয়েকটি উক্তি রয়েছে। তন্মধ্যে ৫০০ দিরহামের পরিমাণ যদি ১৫০ ভরি রুপা ধরা হয়, তাহলে সমস্ত উক্তির উপর আমল হয়ে যাবে, (উদাহরণস্বরূপ) রুপার প্রতি ভরির মূল্য ১,০০০ টাকা হলে ১৫০ ভরি রুপার মূল্য ১০০০X১৫০=১,৫০,০০০ টাকা।
উত্তর: খ. বিবাহে মহরানা ধার্য করা আবশ্যক। শরীয়তে মাহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম। রুপার হিসাব অনুযায়ী দশ দিরহামের পরিমাণ হল, ২.৬২৫ ভরি। বর্তমান বাজার অনুযায়ী যদি রুপার মূল্য ১০০০ টাকা ভরি হয়, তাহলে ২.৬২৫ রুপার মূল্য ১০০০X২.৬২৫ = ২,৬২৫ টাকা।
তথ্যসূত্র
তথ্যসূত্র: সূরা নিসা, আয়াত: ৪, ও ২৪ সহীহ মুসলিম খ. ২ পৃ. ১০২৪ হাদীস নং ১৪২৬, সুনানে তিরমিযী খ. ৩ পৃ.২৭৩, সুনানে আবূ দাউদ খ.২ পৃ. ৯০১, তাফসীরে ত্বাবরী খ.৪ পৃ.২১৫, বাদায়েউস সানায়ে' খ.২ পৃ. ২৭৫, আদদুররুল মুখতার খ.৪ পৃ. ২৩, ইমদাদুল ফাতাওয়া খ.২ পৃ.২৯০।
প্রশ্নোত্তর (সংক্ষেপে)
+ক. মাহরে ফাতেমীর শরয়ী হুকুম কী এবং মাহরে ফাতেমীর পরিমাণ কত টাকা? খ. শরয়ী দৃষ্টিতে বর্তমানে সর্বনিম্ন মাহরের পরিমাণ কত টাকা?
ক. গ্রহণযোগ্য মতানুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ স্ত্রী ও মেয়েদের মাহরের পরিমাণ ছিল ৫০০ দিরহাম। এটি যেহেতু হযরত ফাতেমা ও আলী রাযি. এর মাহর ছিল, তাই একে মাহরে ফাতেমী বলা হয়। মাহরে ফাতেমীর এ পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সুন্নাহ। এর উপর আমল করা সুন্নাত। তবে শুধু মাহরে ফাতেমীকেই সুন্নাত মনে করা সঠিক নয়। স্বামীর সাধ্যানুযায়ী সহনীয় যে কোনো পরিমাণের মাহর ধার্য করাও সুন্নাতের অন্তর্ভুক্ত। আর রুপার হিসাব অনুযায়ী ৫০০ দিরহামের পরিমাণ কত হবে এ ব্যাপারে কয়েকটি উক্তি রয়েছে। তন্মধ্যে ৫০০ দিরহামের পরিমাণ যদি ১৫০ ভরি রুপা ধরা হয়, তাহলে সমস্ত উক্তির উপর আমল হয়ে যাবে, (উদাহরণস্বরূপ) রুপার প্রতি ভরির মূল্য ১,০০০ টাকা হলে ১৫০ ভরি রুপার মূল্য ১০০০X১৫০=১,৫০,০০০ টাকা। উত্তর: খ. বিবাহে মহরানা ধার্য করা আবশ্যক। শরীয়তে মাহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম। রুপার হিসাব অনুযায়ী দশ দিরহামের পরিমাণ হল, ২.৬২৫ ভরি। বর্তমান বাজার অনুযায়ী যদি রুপার মূল্য ১০০০ টাকা ভরি হয়, তাহলে ২.৬২৫ রুপার মূল্য ১০০০X২.৬২৫ = ২,৬২৫ টাকা।
