Jamia Islamia Obaidia Nanupur
দান করুন

মোবাইল সিমের অফার ক্রয়-বিক্রয় প্রসঙ্গে

লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে

বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।

প্রশ্ন

প্রশ্ন: ইদানীং আমরা দেখতে পাচ্ছি যে, সিমের একটি অফার দোকান থেকে ক্রয় করলে ৫০০ টাকা, কিন্তু হুবহু ঐ অফার দোকান থেকে না নিয়ে যদি কোন অনলাইন পার্টনার থেকে ক্রয় করা হয় তাহলে ৩৮০ টাকা দিয়ে ক্রয় করা যায়। এখন আমার জানার বিষয় হলো, সিম কোম্পানি একই অফার দোকানদারকে বেশি দামে দেয়া এবং অনলাইন পার্টনারকে ভিন্ন দামে দেয়া জায়েয হবে কি না? সাথে সাথে অনলাইন পার্টনারদের উক্ত ব্যবসা করা জায়েয হবে কি না?

উত্তর

উত্তর: শরীয়তের গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়নে প্রমাণিত হয় যে, ব্যবসায় কী পরিমাণ লাভ করা যায় ইসলামী শরীয়তে এর কোন নির্দিষ্ট সীমারেখা নেই, বরং যে কোন জিনিস ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টিতে যেকোন মূল্যে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা জায়েয। (সূরা নিসা, আয়াত: ২৯)

হাদীস শরীফে হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত আছে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের সম্পদ তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (মুসনাদে আহমদ হাদীস নং ২৩৬০)

অতএব উক্ত আয়াত ও হাদীস থেকে আমরা বুঝতে পারলাম, যে কোন ধরণের লেনদেনে উভয়ের সন্তুষ্টি একটি আবশ্যকীয় বিষয়। সুতরাং উভয়ের সন্তুষ্টিতে যে কোন মূল্য লেনদেন করা যাবে। কিন্তু কারো সন্তুষ্টি না থাকলে জোর করে বা তাকে বাধ্য করে তার সাথে লেনদেন করা জায়েয হবে না। সুতরাং প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে সিম কোম্পানির জন্য একই অফার দোকানী এজেন্টকে এক মূল্যে আর অনলাইন পার্টনারকে ভিন্ন মূল্যে প্রদান করার অবকাশ আছে। গ্রাহকদের জন্যও উভয় স্থান থেকে ক্রয় করা বৈধ হবে। কারণ কোম্পানি নিয়ম করে রেখেছে যে, তাদের কাছ থেকে নিলে ৫০০ টাকা আর কোম্পানির পক্ষ থেকে ক্রয়কারী অনলাইন পার্টনার থেকে নিলে ৩৮০ টাকা। গ্রাহক যেখানে কম মূল্যে পাবে সেখানেই যাবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, কোম্পানির জন্য উচিত, সমতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করা। যাতে সবাই একই মূল্যে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে।

তথ্যসূত্র

তথ্যসূত্র: সূরা নিসা: আয়াত:২৯, মাজমাউয যাওয়েদ:২/২০২, রদ্দুল মুহতার:৫/১৫২, আল মুহিতুল বুরহানী:৭/৩, ফতওয়ায়ে হিন্দিয়া:৩/৫, ফতওয়ায়ে রশিদিয়া:৫৫৭।

প্রশ্নোত্তর (সংক্ষেপে)

+ইদানীং আমরা দেখতে পাচ্ছি যে, সিমের একটি অফার দোকান থেকে ক্রয় করলে ৫০০ টাকা, কিন্তু হুবহু ঐ অফার দোকান থেকে না নিয়ে যদি কোন অনলাইন পার্টনার থেকে ক্রয় করা হয় তাহলে ৩৮০ টাকা দিয়ে ক্রয় করা যায়। এখন আমার জানার বিষয় হলো, সিম কোম্পানি একই অফার দোকানদারকে বেশি দামে দেয়া এবং অনলাইন পার্টনারকে ভিন্ন

শরীয়তের গ্রহণযোগ্য কিতাবাদি অধ্যয়নে প্রমাণিত হয় যে, ব্যবসায় কী পরিমাণ লাভ করা যায় ইসলামী শরীয়তে এর কোন নির্দিষ্ট সীমারেখা নেই, বরং যে কোন জিনিস ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টিতে যেকোন মূল্যে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা জায়েয। (সূরা নিসা, আয়াত: ২৯) হাদীস শরীফে হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত আছে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের সম্পদ তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (মুসনাদে আহমদ হাদীস নং ২৩৬০) অতএব উক্ত আয়াত ও হাদীস থেকে আমরা বুঝতে পারলাম, যে কোন ধরণের লেনদেনে উভয়ের সন্তুষ্টি একটি আবশ্যকীয় বিষয়। সুতরাং উভয়ের সন্তুষ্টিতে যে কোন মূল্য লেনদেন করা যাবে। কিন্তু কারো সন্তুষ্টি না থাকলে জোর করে বা তাকে বাধ্য করে তার সাথে লেনদেন করা জায়েয হবে না। সুতরাং প্রশ্নোল্লিখিত পদ্ধতিতে সিম কোম্পানির জন্য একই অফার দোকানী এজেন্টকে এক মূল্যে আর অনলাইন পার্টনারকে ভিন্ন মূল্যে প্রদান করার অবকাশ আছে। গ্রাহকদের জন্যও উভয় স্থান থেকে ক্রয় করা বৈধ হবে। কারণ কোম্পানি নিয়ম করে রেখেছে যে, তাদের কাছ থেকে নিলে ৫০০ টাকা আর কোম্পানির পক্ষ থেকে ক্রয়কারী অনলাইন পার্টনার থেকে নিলে ৩৮০ টাকা। গ্রাহক যেখানে কম মূল্যে পাবে সেখানেই যাবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, কোম্পানির জন্য উচিত, সমতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করা। যাতে সবাই একই মূল্যে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে।

“যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি দান করেন।”

দ্বীনি শিক্ষায় আপনার অংশ রাখুন

প্রায় ৯,০০০+ ছাত্রের পড়ালেখা, খাবার ও থাকা — আপনার দানে চলে। প্রতিটি দানের রসিদ আপনার মোবাইলে যায়।

১. খাত বাছুন

২. পরিমাণ চাপুন

দান করুন