শহীদ মিনারে ফুল দেয়া প্রসঙ্গে
লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে
বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।
প্রশ্ন
প্রশ্ন: আমরা সকলেই জানি যে, ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতিচারণের উদ্দেশ্যে শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারীসহ বিভিন্ন দিবসে ঐ সকল ব্যক্তিদেরকে সম্মান করার উদ্দেশ্যে বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এবং এর সম্মুখে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সুতরাং মুফতীয়ানে কিরামের নিকট জানার বিষয় হল, উক্ত কার্যকলাপ শরীয়তের দৃষ্টিতে কেমন ?
উত্তর
উত্তর: শরীয়ত কর্তৃক জীবিতদেরকে মুসলিম মৃত ব্যক্তির কবর যিয়ারত করা, মাগফিরাত কামনা করা এবং তাদের রুহের প্রতি সাওয়াব পৌঁছানোর কথা বলা হয়েছে। আর তা করবে কুরআন তেলাওয়াত, নফল নামায, দান-সাদাকাহ্, যিকির-আযকার ইত্যাদি নেক আমলের মাধ্যমে।
সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে 'শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা এবং এর সম্মুখে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা' শরীয়ত সম্মত নয়। এর দ্বারা মৃত ব্যক্তির কোন উপকার হবে না। তাই শরীয়ত সম্মত পদ্ধতিতে মৃত ব্যক্তির জন্য উপকারে আসে, এমন কাজ করাই মুসলমানদের উচিত। তাছাড়া বিধর্মীরা মূর্তির সামনে কিংবা মৃত ব্যক্তির নামে নির্মিত স্তম্ভের সামনে নীরবে দাঁড়িয়ে থেকে এক ধরণের ইবাদত পালন করে এবং পুষ্পস্তবক অর্পণ করে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। বিশেষত যেসব কাজ তারা ধর্মীয় নিদর্শন ও ইবাদাত মনে করে সম্পাদন করে থাকে সেসব কাজে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা সম্পূর্ণরূপে নাজায়েয ও হারাম। বিধায় মূর্তি পূজার ন্যায় জঘণ্য কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তা পালন করা মুসলমানদের জন্য কখনো বৈধ হতে পারে না। এছাড়া পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা মৃত ব্যক্তিদেরকে এই পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমেই আরম্ভ হয়েছে। ফলে এটি মানুষকে এক সময় কুফরে আকবার তথা মূর্তি পূজা পর্যন্ত নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায় এরূপ কাজ থেকে সকল মুসলিমের বিরত থাকা একান্ত কর্তব্য।
তথ্যসূত্র
তথ্যসূত্র: সূরা নূহ, আয়াত ২৩; সহীহ বুখারী, খ. ৬ পৃ.১৬; মুসনাদে আহমদ, খ. ৪ পৃ. ৫১৬; মুখতাসারুল কুদুরী, পৃ. ৫১৭; এমদাদুল ফতওয়া, খ. ১ পৃ. …।
প্রশ্নোত্তর (সংক্ষেপে)
+আমরা সকলেই জানি যে, ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতিচারণের উদ্দেশ্যে শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারীসহ বিভিন্ন দিবসে ঐ সকল ব্যক্তিদেরকে সম্মান করার উদ্দেশ্যে বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এবং এর সম্মুখে নী
শরীয়ত কর্তৃক জীবিতদেরকে মুসলিম মৃত ব্যক্তির কবর যিয়ারত করা, মাগফিরাত কামনা করা এবং তাদের রুহের প্রতি সাওয়াব পৌঁছানোর কথা বলা হয়েছে। আর তা করবে কুরআন তেলাওয়াত, নফল নামায, দান-সাদাকাহ্, যিকির-আযকার ইত্যাদি নেক আমলের মাধ্যমে। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে 'শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা এবং এর সম্মুখে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা' শরীয়ত সম্মত নয়। এর দ্বারা মৃত ব্যক্তির কোন উপকার হবে না। তাই শরীয়ত সম্মত পদ্ধতিতে মৃত ব্যক্তির জন্য উপকারে আসে, এমন কাজ করাই মুসলমানদের উচিত। তাছাড়া বিধর্মীরা মূর্তির সামনে কিংবা মৃত ব্যক্তির নামে নির্মিত স্তম্ভের সামনে নীরবে দাঁড়িয়ে থেকে এক ধরণের ইবাদত পালন করে এবং পুষ্পস্তবক অর্পণ করে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। বিশেষত যেসব কাজ তারা ধর্মীয় নিদর্শন ও ইবাদাত মনে করে সম্পাদন করে থাকে সেসব কাজে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা সম্পূর্ণরূপে নাজায়েয ও হারাম। বিধায় মূর্তি পূজার ন্যায় জঘণ্য কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় তা পালন করা মুসলমানদের জন্য কখনো বৈধ হতে পারে না। এছাড়া পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা মৃত ব্যক্তিদেরকে এই পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমেই আরম্ভ হয়েছে। ফলে এটি মানুষকে এক সময় কুফরে আকবার তথা মূর্তি পূজা পর্যন্ত নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায় এরূপ কাজ থেকে সকল মুসলিমের বিরত থাকা একান্ত কর্তব্য।
