তাবীয ব্যবহার প্রসঙ্গে
লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে
বিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে নেওয়া লেখা। মূল ছাপার সাথে মিলিয়ে সংশোধন চলছে; কোনো ভুল চোখে পড়লে যোগাযোগ পাতার মাধ্যমে জানান। সূত্র-নম্বর ও আয়াত-হাদীস মূল কিতাবে যাচাই করে নিন।
প্রশ্ন
প্রশ্ন: ক. তাবীয ব্যবহার করা কতটুকু শরীয়ত সম্মত? কতিপয় লোক তাবীযকে শিরক বলে। খ. আর কোন ধরণের তাবীয ব্যবহার করা শরীয়ত সম্মত নয়?
উত্তর
উত্তর: ক. প্রত্যেকের জন্য আব্যশ্যকীয় বিষয় হল, প্রথমত: একমাত্র আল্লাহ তাআলার উপরই পরিপূর্ণ ঈমান তথা আস্থা-বিশ্বাস রাখা। এবং সুস্থতা প্রদানকারী একমাত্র আল্লাহ তাআলাকেই মনে করা। দ্বিতীয়ত: শরীয়তসম্মত চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। তৃতীয়ত: হাদীস শরীফ দ্বারা প্রমাণিত যে, তাবীয ব্যবহার করা জায়েয। হাদীসটি হলো,
عن عمرو بن شعيب رضي الله عنه عن أبيه عن جده أن رسول الله قال: إذا فزع أحدكم في النوم فليقل:أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون وكان عبدالله بن عمرو يعلمهن من عقل من بنيه ومن لم يعقل كتبه فأعلقه عليه.
অর্থ: আমর ইবনে শুয়াইব তার পিতা ও তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে ঘাবড়িয়ে উঠে, সে যেন এই দুআটি পাঠ করে-
أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون
সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. বুঝমান সন্তানদের তা শিক্ষা দিতেন এবং অবুঝ ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৯৫)
সুতরাং উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, কুরআন হাদিসকে চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা জায়েয। কুরআন হাদিসে বর্ণিত দুআগুলি সুস্থতার জন্য পাঠ করা, প্রয়োজনে লিখে তাবীয আকারে ব্যবহার করা শরীয়ত সম্মত। বিষয়টি আরো অনেক বিশুদ্ধ হাদিস ও কুরআনে কারীমের বাস্তবতার আলোকে প্রমাণিত। তবে তাবীযকেই আরোগ্যদানকারী মনে করা যাবে না। যদি রোগ নিরাময়ের মূল প্রভাবক ঔষধকেও মনে করা হয়, তবে ঔষধ সেবনও শিরক ও হারাম হবে।
উত্তর: খ. নিম্ন বর্ণিত পদ্ধতিতে তাবীয লটকানো না জায়েয।
১. তাবীযকে মুআস্সির বিজ্জাত তথা আরোগ্য দান করার ক্ষমতার অধিকারী মনে করে তাবীয লটকানো।
২. যে কালামের অর্থ জানা যায় না, এমন শব্দ দ্বারা তাবীয লেখা।
৩. এমন তাবীয যাতে আল্লাহ তাআলার নাম, কুরআন শরীফের আয়াত, দুআয়ে মাসূরা ব্যতীত শিরকী কথা লিপিবদ্ধ থাকে।
৪. কুরআন শরীফ-হাদীস শরীফ দ্বারা ঝাড়ফুক দেয়া ছাড়া শুধু তামা, পিতল বা লোহা দ্বারা তাবীয বানিয়ে লটকিয়ে রাখা। অর্থাৎ শুধু এগুলো লটকানো দ্বারাই রোগমুক্ত হওয়া যাবে বলে বিশ্বাস করে তা লটকানো না জায়েয।
তথ্যসূত্র
তথ্যসূত্র: সূরা হা-মিম সাজদাহ, আয়াত: ৪৪, সুনানে তিরমিযি ৪/২১২, সুনানে আবূ দাউদ ৩/৪৫৯, মাজমু'আ ফাতাওয়া ইবনে তাইমিয়া ৪/১৮. আদ্দুররুল মুখতার: ২৬/৩৭৮, আহসানুল ফাতাওয়া: ৮/২৫৫।
প্রশ্নোত্তর (সংক্ষেপে)
+ক. তাবীয ব্যবহার করা কতটুকু শরীয়ত সম্মত? কতিপয় লোক তাবীযকে শিরক বলে। খ. আর কোন ধরণের তাবীয ব্যবহার করা শরীয়ত সম্মত নয়?
ক. প্রত্যেকের জন্য আব্যশ্যকীয় বিষয় হল, প্রথমত: একমাত্র আল্লাহ তাআলার উপরই পরিপূর্ণ ঈমান তথা আস্থা-বিশ্বাস রাখা। এবং সুস্থতা প্রদানকারী একমাত্র আল্লাহ তাআলাকেই মনে করা। দ্বিতীয়ত: শরীয়তসম্মত চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। তৃতীয়ত: হাদীস শরীফ দ্বারা প্রমাণিত যে, তাবীয ব্যবহার করা জায়েয। হাদীসটি হলো, عن عمرو بن شعيب رضي الله عنه عن أبيه عن جده أن رسول الله قال: إذا فزع أحدكم في النوم فليقل:أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون وكان عبدالله بن عمرو يعلمهن من عقل من بنيه ومن لم يعقل كتبه فأعلقه عليه. অর্থ: আমর ইবনে শুয়াইব তার পিতা ও তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে ঘাবড়িয়ে উঠে, সে যেন এই দুআটি পাঠ করে- أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. বুঝমান সন্তানদের তা শিক্ষা দিতেন এবং অবুঝ ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৯৫) সুতরাং উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, কুরআন হাদিসকে চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা জায়েয। কুরআন হাদিসে বর্ণিত দুআগুলি সুস্থতার জন্য পাঠ করা, প্রয়োজনে লিখে তাবীয আকারে ব্যবহার করা শরীয়ত সম্মত। বিষয়টি আরো অনেক বিশুদ্ধ হাদিস ও কুরআনে কারীমের বাস্তবতার আলোকে প্রমাণিত। তবে তাবীযকেই আরোগ্যদানকারী মনে করা যাবে না। যদি রোগ নিরাময়ের মূল প্রভাবক ঔষধকেও মনে করা হয়, তবে ঔষধ সেবনও শিরক ও হারাম হবে। উত্তর: খ. নিম্ন বর্ণিত পদ্ধতিতে তাবীয লটকানো না জায়েয। ১. তাবীযকে মুআস্সির বিজ্জাত তথা আরোগ্য দান করার ক্ষমতার অধিকারী মনে করে তাবীয লটকানো। ২. যে কালামের অর্থ জানা যায় না, এমন শব্দ দ্বারা তাবীয লেখা। ৩. এমন তাবীয যাতে আল্লাহ তাআলার নাম, কুরআন শরীফের আয়াত, দুআয়ে মাসূরা ব্যতীত শিরকী কথা লিপিবদ্ধ থাকে। ৪. কুরআন শরীফ-হাদীস শরীফ দ্বারা ঝাড়ফুক দেয়া ছাড়া শুধু তামা, পিতল বা লোহা দ্বারা তাবীয বানিয়ে লটকিয়ে রাখা। অর্থাৎ শুধু এগুলো লটকানো দ্বারাই রোগমুক্ত হওয়া যাবে বলে বিশ্বাস করে তা লটকানো না জায়েয।
