ভোট ও কলমের কালি ওযুর প্রতিবন্ধক হওয়া বা না হওয়া প্রসঙ্গে
লেখক: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়াবিদায়ী স্মৃতি ডায়েরি ২০২৭ থেকে
প্রশ্ন
প্রশ্ন: আমি একজন সাধারণ ইমাম সাহেব। গত কিছু দিন পূর্বে ইউপি নির্বাচনের সময় ভোট দিয়ে আসার পর আছরের নামায পড়াই। মাগরিবের কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম যে, আমার হাতের এক আঙ্গুলে কলমের কালি লেগে আছে যা কিছুটা গাড়। আর অপর আঙ্গুলের মাথায় ভোটের কালি লেগে আছে। এমতাবস্থায় নামায সহীহ হওয়া নিয়ে মুসল্লিদের মাঝে দ্বন্দ্ব হয়ে গেছে। কেউ বলছে নামায হয়নি, আর কেউ বলছে নামায হয়ে গেছে। সুতরাং মুফতীয়ানে কেরামের নিকট আমার জানার বিষয় হল, প্রশ্নোল্লিখিত অবস্থায় আমাদের উক্ত নামায সহীহ হয়েছে কি না? না হলে মুসল্লিদেরকে নামায পুনরায় পড়ার জন্য বলে দিতে হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
উত্তর: শরয়ী দৃষ্টিতে ওযু শুদ্ধ হওয়ার জন্য ওযুতে ধৌত করা ফরয এমন সকল অঙ্গের প্রত্যেক স্থানে পানি পৌঁছা আবশ্যক। কোন বস্তু অযুর অঙ্গের কোন স্থানে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওযু হবে না। যেসব বস্তু শরীরে লেগে এমনভাবে আবরণ পড়ে যায় যে, তা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেসব বস্তু ওযুর অঙ্গসমূহে লেগে থাকলে ওযু হবে না। কিন্তু গবেষণার আলোকে এ বিষয়টি প্রমাণিত যে, সাধারণত আমাদের দেশের ভোটের কালি এবং কলমের কালি ওযুর অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। সুতরাং আপনার হাতে লেগে থাকা এই ধরণের সাধারণ কালি আপনার অযুতে কোনরূপ বিঘ্নতা সৃষ্টি করবে না। বিধায় আপনাদের সকলের নামায শুদ্ধ হয়ে গেছে। এ নিয়ে সংশয়ের কোন কারণ নেই।
তথ্যসূত্র
তথ্যসূত্র: সূরা মা-ইদাহ আয়াত নং: ৬; আদ্দুররুল মখতার, খ. ১ পৃ. ১৫৪; আলবাহরুর রায়েক, খ. ১ পৃ ১৪; মাজমাউল আনহুর, খ. ১ পৃ. ২১; রদ্দুল মুহতার, খ. ১ পৃ. ১৫৪; ফাতাওয়ায়ে হিন্দিয়া, খ. ১ পৃ. ৪; কিতাবুন নাওয়াজেল, খ. ৩ পৃ. ৯৪)
প্রশ্নোত্তর (সংক্ষেপে)
+আমি একজন সাধারণ ইমাম সাহেব। গত কিছু দিন পূর্বে ইউপি নির্বাচনের সময় ভোট দিয়ে আসার পর আছরের নামায পড়াই। মাগরিবের কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম যে, আমার হাতের এক আঙ্গুলে কলমের কালি লেগে আছে যা কিছুটা গাড়। আর অপর আঙ্গুলের মাথায় ভোটের কালি লেগে আছে। এমতাবস্থায় নামায সহীহ হওয়া নিয়ে মুসল্লিদের মাঝে
শরয়ী দৃষ্টিতে ওযু শুদ্ধ হওয়ার জন্য ওযুতে ধৌত করা ফরয এমন সকল অঙ্গের প্রত্যেক স্থানে পানি পৌঁছা আবশ্যক। কোন বস্তু অযুর অঙ্গের কোন স্থানে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওযু হবে না। যেসব বস্তু শরীরে লেগে এমনভাবে আবরণ পড়ে যায় যে, তা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেসব বস্তু ওযুর অঙ্গসমূহে লেগে থাকলে ওযু হবে না। কিন্তু গবেষণার আলোকে এ বিষয়টি প্রমাণিত যে, সাধারণত আমাদের দেশের ভোটের কালি এবং কলমের কালি ওযুর অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। সুতরাং আপনার হাতে লেগে থাকা এই ধরণের সাধারণ কালি আপনার অযুতে কোনরূপ বিঘ্নতা সৃষ্টি করবে না। বিধায় আপনাদের সকলের নামায শুদ্ধ হয়ে গেছে। এ নিয়ে সংশয়ের কোন কারণ নেই।
